2 Answers

সমগ্র বিশ্বে বর্তমানে কোন প্রকার পার্শ্বপ্রতিক্রিয়া সৃষ্টি না করে Irritable Bowel Syndrome (IBS) ইরিটেবল বাউয়েল সিন্ড্রোম আই.বি.এস নির্মূলের একমাত্র কার্যকর চিকিৎসা হলো হোমিওপ্যাথি।  কারণ- হোমিওপ্যাথির প্রতিটি ঔষধেই রয়েছে রোগীর - শারীরিক, মানুষিক, চারিত্রিক, স্বভাবগত এবং যে রোগে আক্রান্ত হয়েছে সেই রোগের সুনির্দিষ্ট লক্ষণ। আর তাই তো হোমিওপ্যাথি এত কার্যকর এবং স্থায়ী একটি চিকিৎসা পদ্ধতি।  আই.বি.এস এর ক্ষেত্রে একেক জনের ক্ষেত্রে একেক প্রকার লক্ষণ অর্থাৎ লক্ষণের ভিন্নতা থাকলেও অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তারদের এই রোগ স্থায়ী ভাবে সারাতে মোটেও বেগ পেতে হয় না। তাই এই রোগে আক্রান্ত হলে অযথাই এলোপ্যাথির পেছনে ছুটাছুটি করে আপনার টাকা পয়সা এবং সময় নষ্ট না করে রেজিস্টার্ড এবং অভিজ্ঞ একজন হোমিও চিকিৎসকের পরামর্শক্রমে চিকিৎসা নিন।  যদি কোন হোমিও ডাক্তারের চিকিৎসায় ফল না দেয় তাহলে ডাক্তার পরিবর্তন করুন। কারণ আপনার রোগ ভালো হচ্ছে না এর জন্য ঐ ডাক্তারের ঔষধ এবং ঔষধের পাওয়ার সিলেকশনে ভুল থাকতে পারে। এটা হোমিওপ্যাথির দোষ নয়। আর সব সময় অভিজ্ঞ এবং রেজিস্টার্ড হোমিও চিকিৎসকের পরামর্শক্রমে চিকিৎসা নেয়াই হলো অতি উত্তম।

8510 views Answered

আই বি এস একটি দীর্ঘমেয়াদী সমস্যা। কোনো নির্দিষ্ট চিকিৎসা নেই। তবে রোগের লক্ষণ অনুসারে কিছু কিছু ওষুধ, সাইকোথেরাপি ও খাদ্যাভাসের পরিবর্তন এর চিকিৎসা পদ্ধতি হিসেবে চলে আসছে। এ রোগে আক্রান্ত ব্যক্তি সাইকোথেরাপিও নিতে পারেন। **আইবিএস রোগের চিকিৎসা** হিসাবে সবচেয়ে ভালো উপায় খাদ্যভাসের পরিবর্তন। খাদ্যাভাসের পরিবর্তন করেও আই বি এস রোগ থেকে পরিত্রাণ পাওয়া যেতে পারে। যেসব খাবারে এই সমস্যা বাড়ে এসব খাবার পরিহার করতে হবে। যেমন- দুধ বা দুধ জাতীয় খাবার, কিছু কিছু শাক, ভাজা-পোড়া ও তৈলাক্ত খাবার, কৃত্রিম ভাবে তৈরি চিনি, ক্যাফেইন জাতীয় খাবার, মদ জাতীয় পানীয়। এ ছাড়া নিয়ম মেনে খাদ্য গ্রহণ উপকার পাওয়া যেতে পারে। যেমন- অল্প অল্প করে বার বার খাওয়া। এছাড়া মানসিক চাপ কমাতে হবে। এমনকি মানসিক চাপ থেকে মুক্ত থাকতে হবে। ব্যায়াম করতে পারেন অথবা মনকে আনন্দ আর প্রশান্তি দিতে পারে এমন কিছু করতে পারেন। ধূমপান বন্ধ করতে হবে। আর আই বি এস রোগের ব্যাপারে অবহেলা করার নূন্যতম সুযোগ নেই। অবশ্যই ভালো ডাক্তারের পরামর্শ নিতে হবে।

8510 views Answered

Next steps