1 Answers
টুইটার কি? টুইটার একটি সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস। সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা নিজের বন্ধু এবং আগন্তুকদের নিয়ে একটি কমিউনিটি বা বলা যেতে পারে একটি মিলনমেলা যেখানে সবাই দৈনন্দিন জীবন নিয়ে বা নিজের অবস্থান সম্বন্ধে ছোট ছোট এক বা দুই লাইনের বার্তা (আপডেট) দেয়। বার্তা ১৪০ শব্দ বা তার কম হয়, তাই এটাকে মাইক্রোব্লগিং সাইটও বলা হয়। টুইটারকে ইন্টারনেটের এসএমএস বলে অভিহিত করা হয়েছে। টুইটারের ইতিহাসঃ ২০০৬ সালের মার্চ মাসে টুইটারের যাত্রা শুরু হয়। তবে ২০০৬ এর জুলাই মাসে জ্যাক ডর্সি আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন। টুইটার সারা বিশ্ব্জুড়ে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। ২০১০ সালের ৩১শে অক্টোবর নাগাদ টুইটারে ১৭৫ মিলিয়ন অর্থাৎ ১৭.৫ কোটিরও বেশি সদস্য ছিলো।অন্যান্য পরিসংখ্যান অনুসারে একই সময়ে টুইটারের ১৯০ মিলিয়ন বা ১৯ কোটি সদস্য ছিলো এবং দিনে ৬৫ মিলিয়ন বা সাড়ে ৬ কোটি টুইট বার্তা, এবং ৮ লাখ অনুসন্ধানের কাজ সম্পন্ন হতো।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy