1 Answers
এয়ার কুলারের বৈশিষ্ঠ্য - পানি ও বরফ দ্বারা পরিচালিত। কক্ষকে পানির সমপরিমান ঠান্ডা করা যায়। বিদ্যুৎ খরচ অনেক কম। যে কোন কক্ষেই চালানো সম্ভব। পোর্টেবল হওয়ায় যে কোন স্থানান্তরযোগ্য। অল্প টাকায় ক্রয় করা যায়, যা মধ্যবিত্তের নাগালের মধ্যে। যদি আপনার এসি কেনার সামর্থ্য না থাকে , তাহলে এয়ার কুলার কিনতে পারেন। এটা সহজেই স্থানান্তরযোগ্য- মানে আপনি ঢাকা থেকে বাড়িতে গেলেন ৭ দিনের সফরে,সেখানেও আপনি এয়ার কুলার ব্যাবহার করতে পারবেন। তাছাড়া এসির চাইতে এই ডিভাইস এর দাম ও অনেক কম। ব্যবহারে নেই খুব বেশি ঝামেলা। পরিবেশ বান্ধব । ঠাণ্ডা বাতাস প্রবাহের ফলে ঘরের তাপমাত্রা কমে যাবে, রুম থাকবে ঠাণ্ডা । তুলনামুলক কম বিদ্যুৎ খরচে আপনি ভালো সেবা পেতে পারেন। এসির চাইতে ৭০%-৮০% বিদ্যুৎ খরচ কম। ইন্সটল করার ঝামেলা নেই, জাস্ট কেনার পর বাসায় নিবেন এবং ব্যবহার শুরু করবেন। খুব সহজেই নিয়ন্ত্রণ করা সম্ভব। ম্যানুয়ালি ছাড়াও এখন অনেক এয়ার কুলারে রিমোট কন্ট্রোল সিস্টেম রয়েছে। ফলে সহজেই নিয়ন্ত্রণ করতে পারবেন। ফিল্টার করা ঠাণ্ডা বাতাস পাবেন, যা আপনাকে রাখবে ফুরফুরে। আবার কিছু কিছু এয়ার কুলার রয়েছে জেগুলু আপনাকে গরমে দিবে ঠাণ্ডা বাতাস এবং শীতের দিনে দিবে গরম বাতাস।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy