1 Answers
নারীর ডিম্বানু ক্ষমতা বৃদ্ধির উপায় : বাদাম : বাদাম শরীরের প্রয়োজনীয় ভিটামিন- ই এর চাহিদা পূরণ করে। বাদামে আছে অ্যান্টি অক্সিডেন্ট যা ডিম্বানুকে রক্ষা করতে সহায়তা করে। হরেক রকমের বাদাম, বিশেষ করে কাঠ বাদাম, চীনা বাদাম, পেস্তা ইত্যাদি যদি টানা ১২ সপ্তাহ প্রতিদিন এক মুঠো বাদাম খেলে নিশ্চিত ফল পাওয়া যায়। কলা : পটাশিয়াম, ভিটামিন বি সিক্স সমৃদ্ধ, যা নারীর উর্বরতা বাড়াতে সাহায্য করে। এটা শুক্রাণু ও ডিম্বানু উন্নত করতে সক্ষম এমন হরমোন নিঃসরণে সহায়তা করে। মটর : চর্বিহীন প্রোটিন ও আয়রন সমৃদ্ধ। তাছাড়া এটা নারীদের উর্বরতা ও লিবিডো বা কামোদ্দিপনা বাড়াতে সক্ষম বলে বেশ পরিচিত। অল্প মাত্রার আয়রন ডিম্বানু দুর্বল করে ফেলে। বেরি : অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এবং এটা ডিম্বানুকে বয়স্ক ও ক্ষয় হওয়া থেকে রক্ষা করে। বিশেষ করে স্ট্রবেরি নারীদের লিবিডো বাড়ানোতে সহায়ক। অ্যাভোকাডো : শত গুণে ভরপুর এই ফলটি কেবল মজাদারই নয়, বরং উর্বরতা বৃদ্ধিতে অত্যন্ত সহায়ক। এই ফল নিয়মিত খেলে জননাঙ্গের ফাংশন উন্নত হয় এবং নারীদের সুস্থ ডিম্বাণু তৈরির হার বাড়ে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy