1 Answers
ইউরিয়া সার গাছের ডালপালা, কান্ড ও পত্রের বৃদ্ধি সাধন করে। ইউরিয়া সার গাছপালাকে গাঢ় সবুজ রং প্রদান করে। ইউরিয়া সারের নাইট্রোজেন পাতার সবুজ কণিকা বা ক্লোরফিলের এর একটি অবিচ্ছেদ্য অংশ এবং উদ্ভিদের প্রোটিন সহায়তা করে। টিএসপি, ডিএপি বা ফসফেট জাতীয় সারের ফসফরাস গাছের প্রথম পর্যায়ের বৃদ্ধি ত্বরান্বিত করে, উদ্ভিদের জীবকোষের বিভাজনে অংশগ্রহণ করে, গাছের মূল বা শিকড় গঠন ও বৃদ্ধিতে সহায়তা করে, সময়মতো গাছকে ফুল ও ফলে শোভিত করে এবং ফলের পরিপক্কতা ত্বরান্বিত করে। এমপি সার বা পটাশ সারের পটাশিয়াম পাতার ক্লোরফিল তৈরির অবিচ্ছেদ্য অংশ, শর্করা প্রস্তুতিতে সহায়তা এবং সেগুলির দেহাভ্যন্তরে চলাচলের পথ সুগম করে, নাইট্রোজেনের কার্যকারিতার পরিপূরক, পোকামাকড় ও রোগবালাই থেকে গাছকে রক্ষা করে, খরা সহিঞ্চুতা বাড়ায়, গাছকে মজবুত করে। জিপসাম সারের মধ্যে থাকা সালফার নাইট্রোজেন আত্মকরণে সহায়তা করে, প্রোটিন প্রস্তুতিতে অংশ গ্রহণ করে, তেল উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করে এবং সালফার ভিটামিন ও কো-এনজাইমের উপাদান তৈরিতে ভূমিকা রাখে। জিংক সালফেটের জিংক প্রোটিন প্রস্তুতিতে সহায়তা করে, হরমোনের কার্যকারিতার জন্য সহায়তা করে। বোরাক্সের বোরন ফলের বিকৃতি রোধ করে এবং ফুল ফল ধারণে সাহায্য করে। ধন্যবাদ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy