1 Answers

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত ধান বিআর ১৪ বোরো এবং আউশ মৌসুমে চাষাবাদের জন্য ১৯৮৩ সনে জাতীয় বীজ বোর্ডের অনুমোদন লাভ করে। এ ধানের জনপ্রিয় নাম গাজী। এ জাতের ধানের বৈশিষ্ট্য হলো- গাছের উচ্চতা ১১৫-১২০ সেন্টিমিটার, কাণ্ড খুব মজবুত এবং পাতা খাড়া, কুশি গজানোর ক্ষমতা মাঝারি, ডিগপাতা কিছুটা হেলে যায়, ফলে শিষ উপরে দেখা যায় এবং দৃষ্টি আকর্ষণ করে, ছড়ার উপরিভাগের ধানে শুঙ আছে, চাল মাঝারি মোটা, সাদা এবং ভাত ঝরঝরে এবং এ জাতে প্রোটিনের পরিমাণ ৮.১%। এর জীবনকাল বোরো মৌসুমে ১৫৫-১৬০ দিন এবং ফলন- বোরো মৌসুমে হেক্টরপ্রতি ৬.০-৬.৫ টন। তথ্যসূত্র→ কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

6621 views Answered

Related Questions

Next steps