1 Answers
সংক্ষেপ সি (C) একটি বহুল ব্যবহৃত কম্পিউটার প্রোগ্রামিং ল্যাংগুয়েজ। বেশীরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে আন্ডারগ্রাজুয়েট (Undergraduate) প্রোগ্রামে আবশ্যিক বিষয় (core subject) হিসাবে এটি পড়ানো হয়ে থাকে। শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে সি পড়ানো হয় মূলত শিক্ষার্থীদের প্রোগ্রামিং এর ভিত রচনার জন্য। আর সফটওয়্যার শিল্পে সি ব্যবহৃত হয় সাধারণত পারফর্মেন্স ক্রিটিক্যাল অ্যাপ্লিকেশন বানানোর জন্য। সি এত বেশী জনপ্রিয় এর বিশেষ কিছু বৈশিষ্ট্যর জন্য। এটি দিয়ে একাধারে যেমন আমাদের ব্যবহৃত ভাষা ইংরেজী এর মত (High Level Language) করে প্রোগ্রাম লেখা যায়, তেমনি দরকার হলে মেশিনের ব্যবহৃত ভাষা এর মত (Assembly Language) করেও প্রোগ্রাম লেখা যায়। এজন্য আমরা দৈনন্দিন জীবনে ব্যবহৃত সফটওয়্যার বানাতে যেমন সি এর ব্যবহার দেখতে পাই তেমনি সিস্টেম সফটওয়্যার বানাতেও সি এর ব্যবহার চোখে লাগার মত।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy