1 Answers

আধুনিক আদর্শ হিন্দী বা হিন্দি ভাষা ভারতের রাষ্ট্রীয় ভাষা। অন্যদিকে উর্দু পাকিস্তানের রাষ্ট্রীয় ভাষা এবং ভারতের একটি তফসিলভুক্ত ভাষা। উচ্চমার্গের শব্দভাণ্ডারেএবং সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গিতে পার্থক্যের কারণে এই দুইটিকে প্রায়শই আলাদা ভাষা হিসেবে গণ্য করা হয়। কিন্তু ভাষাবৈজ্ঞানিক দিক থেকে এরা একটিমাত্র উপভাষার দুইটি প্রমিত রেজিস্টার, অর্থাৎ সামাজিক ও সাংস্কৃতিক প্রয়োজনে বিশেষায়িত ভাষারূপ। দুইটি ভাষাই দিল্লীর খাড়ি বোলি উপভাষা থেকে উৎপত্তি লাভ করেছে। এই দুই ভাষার মধ্যে ব্যাকরণগত দিক থেকে পার্থক্য নেই বললেই চলে।

9140 views Answered

Related Questions

Next steps