1 Answers

Complex sentence থেকে simple sentence এ পরিবর্তন করার নিয়ম Complex to Simple Rule 1: since/as/when-যুক্ত complex sentence- কে Simple sentence-এ পরিবর্তন করতে হলে— (i) Complex sentence-এর দুটি clause-এর subject এক হলে সে ক্ষেত্রে simple sentence-এ পরিবর্তনের নিয়ম: since/as/when উঠে যায় + subordinate clause-এর মূল verb-এর ing form, subordinate clause-এর প্রথমে বসে + main clauseটি অপরিবর্তিত থাকে। Example: Complex : When the thief saw the police, he ran away. Simple : Seeing the police, the thief ran away. (ii) দুটি clause-এর subject ভিন্ন হলে এবং প্রথম clauseটিতে am/is/are/was/ were/has/have/had থাকলে প্রথম clause-এ am/is/are/was/were-এর পরিবর্তে being বসে বা has/have/had-এর পরিবর্তে having বসে + দ্বিতীয় clauseটি বসে। Example: Complex : When the sun had set, we stopped our playing. Simple : The Sun having set, we stopped our playing. (iii) Complex sentence-এর clause দুটির subject যদি এক হয় এবং to be verb থাকে, তবে since/as-এর পরিবর্তে প্রথমে because of + সেই clause-এর subject-এর possessive form বসে + am/is/are/ was/ were-এর পরিবর্তে being বা has/have/had- এর পরিবর্তে having + sentence-এর বাকি অংশ + comma + বাকি sentenceটি বসে। Example: Complex : Since he was weak, he couldn’t work hard. Simple : Because of his being weak, he couldn’t work hard. Rule 2 : Relative pronoun-যুক্ত complex sentence-কে simple করার নিয়ম: (i) প্রদত্ত sentenceটির প্রথম থেকে relative pronoun (who/which/that)-এর পূর্ব পর্যন্ত বসে + relative pronounটি উঠে যায় + relative pronoun- এর পরে auxiliary verb থাকলে উঠে যায় + মূল verb-এর present form-এর সঙ্গে ing + বাকি অংশ বসে। Example: Complex : The man who works hard can shine in life Simple : The man working hard can shine in life. When-যুক্ত complex sentence-এ যদি কোনো মুহূর্ত, দিন, মাস, ঋতু, বছর ইত্যাদিকে নির্দেশ করা হয়, তাহলে simple senctnce করার নিয়ম: when উঠে যায় + when-এর পরিবর্তে অল্প সময় বোঝালে at, দীর্ঘ সময় বুঝালে in এবং বয়স উল্লেখ থাকলে at the age of বসে + when-এর পর যে subject ও verb থাকে তা উঠে যায় + main clauseটি অপরিবর্তিত থাকে। Example: Complex : He woke up, when it was day light. Simple : At daylight, he woke up. Complex : When the was four, he left his house. Simple : At the age of four, he left his house. বি. দ্র.: যদি when দ্বারা কোনো সময় না বোঝায়, কোনো কাজ চলা বোঝায়, তখন at the time of + when-যুক্ত অংশের ing-যুক্ত verb + বাকি clause বসে। Example: Complex : When it was raining, he woke up. Simple : At the time of raining, he woke up. omplex sentence থেকে simple sentence এ পরিবর্তন করার নিয়ম নিয়ে আলোচনা করব। Complex to Simple Rule 3: If clause দ্বারা সূচিত complex sentenceটি যদি না-বোধক অর্থ প্রকাশ করে, সে ক্ষেত্রে complex sentence-কে simple করতে হলে: প্রথমে without বসে + ‘if’ clause এর মূল verb- এর present form-এর সঙ্গে ing যোগ করতে হবে + verb-এর পরের অংশ + অপর clauseটি বসবে। Example: Complex : If you do not work hard, you will not prosper in life. Simple : Without working hard, you will not prosper in life. (ii) যদি ‘if’ clauseটি affirmative হয়, simple করার সময় without শব্দটির জায়গায় by বসে। Example: Complex : If you work hard, you can succeed in life. Simple : By working hard, you can succeed in life. Rule 4. So that-যুক্ত complex sentence-কে simple sentence-এ পরিণত করতে হলে main clause অপরিবর্তিত থাকে এবং sentence-এর প্রথমে বসবে + so that উঠে গিয়ে to/in order to main clause-এর পরে বসবে + may/might/ can/could উঠে যাবে + sentence-এর বাকি অংশ বসবে। Example: Complex: I read more so that I can make a good result. Simple : I read more in order to make a good result. Rule-5 : So + adjective + that clause-যোগে গঠিত complex sentence-এর subordinate clauseটি যদি negative sentence হয়, সে ক্ষেত্রে simple sentence করতে হলে— So + adjective-এর পরিবর্তে too + adjective বসে + subordinate clause-এর মূল verb-এর পূর্বে to বসে এবং that-এর বিলুপ্তি ঘটে। Example: Complex : He was so tired that he couldn’t move. Simple : He was too tired to move. Rule 6: Though/although/even though দ্বারা সূচিত complex sentence-কে simple করতে হলে though/although-এর পরিবর্তে inspite of + সেই clause-এর subject-এর possessive form + সেই

4087 views