1 Answers

‘হজ্ব’ আরবী শব্দ। অভিধানে এর অর্থ: ইচ্ছা করা, সংকল্প করা, পরিকল্পনা করা। এছাড়া যিয়ারাহ বা সাক্ষাত করা, মহান বন্তুর প্রতি ইচ্ছা করা অর্থেও শব্দটির ব্যবহার রয়েছে। নেহায়া গ্রন্থকারের মতে, হজ্ব অর্থ, যে কোন কিছু করার ইচ্ছা। পারিভাষিক অর্থে হজ হচ্ছে: ইসলামের একটি অন্যতম ইবাদাত তথা মৌল বুনিয়াদ সম্পন্ন করার জন্য বায়তুল্লাহ যাওয়ার ইচ্ছা পোষন করা। `শরহে বেকায়াহ’ গ্রন্থকার হজের সংজ্ঞায় বলেছেন, হজ্ব হলো নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট স্থান অথ্যাৎ বায়তুল্লাহ যিয়ারাত করা। অতএব মহান আল্লাহর নির্দেশ পালনার্থে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কাজের মাধ্যমে কোরআন হাদীসের নির্দেশনা অনুযায়ী বায়তুল্লাহ যিয়ারাতের জন্য মক্কা গমনকে হজ্ব বলে।

3467 views Answered

Next steps