3 Answers
যাকাত হলো ইসলাম ধর্মের পঞ্চস্তম্ভের একটি। প্রত্যেক স্বাধীন, পূর্ণবয়স্ক মুসলমান নর-নারীকে প্রতি বছর স্বীয় আয় ও সম্পত্তির একটি নির্দিষ্ট অংশ, যদি তা ইসলামী শরিয়ত নির্ধারিত সীমা (নিসাব পরিমাণ) অতিক্রম করে তবে, গরীব-দুঃস্থদের মধ্যে বিতরণের নিয়মকে যাকাত বলা হয়।
যাকাত আরবি শব্দ। অর্থ পবিত্রতা ও বৃদ্ধি। বস্ত্তত যাকাত প্রদান যাকাতদাতার মনকে ধনসম্পদের প্রতি লোভ লিপ্সা এবং কৃপণতা থেকে পবিত্র করে। উপরন্তু ধনীদের ধনসম্পদে গরীব মিসকীনদের অধিকার রয়েছে। যেমন- আল্লাহ তায়ালা বলেন, ‘‘আর তাদের (সম্পদশালীদের) ধনসম্পদে প্রার্থীগণের (গরীব) ও বঞ্চিতদের অবশ্যই অধিকার রয়েছে’’ (সূরা নাজম, আয়াত- ১৯)। তাই যাকাত প্রদানে ধনীদের ধনসম্পদের কিছু অংশ ব্যয়ের দ্বারা তাদের অবশিষ্ট ধনসম্পদ পবিত্র হয়। আল্লাহ তায়ালা বলেন, ‘‘তাদের ধনসম্পদ থেকে সাদাকা আদায় কর, এর দ্বারা তুমি তাদেরকে পবিত্র করে দেবে’’ (সূরাতা ওবাহ, আয়াত- ১০৩)। যাকাত শব্দের অপর অর্থ বৃদ্ধি। যাকাত প্রদান করলে এর ফলস্বরূপ ধনসম্পদ বৃদ্ধিপ্রাপ্ত হয়। পবিত্র কুরআনে উল্লেখ আছে, ‘‘তোমাদের মধ্যে যারা আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য যাকাত দান করে, তাদেরই ধনসম্পদ বৃদ্ধি পায়’’ (সূরা রূম, আয়াত- ৩৯)।
যাকাত শব্দের অর্থ হলো পবিএতা,পরিশুদ্ধতা ও বৃদ্ধি পাওয়া। কোনো মুসলিম নিসাব পরিমান সম্পদের মালিক হলে বছরান্তে তার সম্পদের শতকরা 2.5হারে নির্দিষ্ট খাতে ব্যয় করাকে যাকাত বলে
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy