1 Answers
একজন সফল ব্যবসায়ী হতে চাইলে একজন ব্যবসায়ীর যেসব গুণ থাকা প্রয়োজন সেগুলো হল- একজন সফল উদ্যোক্তা/ব্যবসায়ীকে সুযোগ সন্ধানী হতে হবে। নন-ট্রেডিশনাল বা নতুন ধরনের ব্যবসার সম্ভাবনা খঁজে বের করে তা বাস্তবায়ন করার সামর্থ থাকতে হবে। যেকোন ধরনের সাহায্য পাওয়ার জন্য বিকল্প পথ খুঁজে বের করার ক্ষমতা থাকতে হবে। যেকোন বাঁধা দূর করার জন্য যেকোন পদক্ষেপ নিতে পারবে। যেকোন চ্যালেঞ্জকে মোকাবিলা করতে পারবে। কাজকে বেশি গুরুত্ব দেবে। দক্ষ ও যোগ্য হবে। ঝুঁকি নেওয়ার মনোভাব থাকতে হবে। দীর্ঘমেয়াদী লক্ষ্য নির্ধারণ করতে পারতে হবে। লক্ষ্যে পৌছানোর জন্য বাস্তবসম্মত পরিকল্পনা তৈরী করা এবং তা ধাপে ধাপে বাস্তবায়ন করার সামর্থ থাকবে। ব্যবসায়িক যোগাযোগ তৈরী করতে হবে। কোন কঠিন কাজ সম্পন্ন করতে বা কোন চ্যালেঞ্জকে মোকাবিলা করতে নিজের ক্ষমতার উপর পুর্ণ আস্থা রাখবে। আত্নত্যাগের মনোভাব থাকবে। উন্নত, দ্রুত এবং সস্তায় পণ্য সরবরাহের জন্য উপযুক্ত পথ খুঁজে বের করার ক্ষমতা থাকবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy