1 Answers
আপনার কর্ম পরিকল্পনা, কিংবা রিচার্চ করা বিষয় সবার সামনে সুন্দর ভাবে উপস্থাপনার জন্য পাওয়ার পয়েন্ট হতে পারে আপনার একান্ত সহযোগী। কিংবা পাঠদানের ক্ষেত্রেও পাওয়ার পয়েন্ট হয়ে উঠবে আপনার কার্যকরি হাতিয়ার। MS Office এর একটি গুরুত্ব পূর্ণ অংশ হল PowerPoint। একে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বলা হয়। প্রেজেন্টেশন কথার অর্থ হল উপস্থাপন করা। কোন বিষয় সম্বন্ধে বিভিন্ন তথ্যকে উপস্থাপন করার পদ্ধতিকে Presentation বলে। যেমন- বিভিন্ন আলোচনা চক্র, বিভিন্ন প্রদর্শনী, সভা-সমিতি কনফারেন্স সেমিনার ইত্যাদি জায়গার কোন বিষয় বস্তুর উপর বক্তা তার মতামত দর্শক ও শ্রোতাদের কাছে উপস্থাপন করে থাকেন। এই উপস্থাপনাকে সাবলীল ও দর্শকদের কাছে আরও বোধগম্য করে তুলতে বক্তা তার বিষয় বস্তুতে বিভিন্ন লেখা, ছবি, সাউন্ড, গ্রাফ ইত্যাদি ব্যবহার করেন। তারপর Projector এর মাধ্যমে সেগুলি দর্শকের সামনে তুলে ধরেন। আর এই সমস্ত কাজ পাওয়ার পয়েন্টের সাহায্যে সহজেই করা যায়। এছাড়া এরকম অনেক কাজ পাওয়ার পয়েন্টে করা যায়। বিশ্বায়নের এই যুগে বর্তমান বাজারে দিন দিন পাওয়ার পয়েন্টের চাহিদা অনেক বাড়ছে। আপনারা যারা পাওয়ার পয়েন্ট জানেন না তারা কাজটি শিখে নিতে পারেন, আশা করি আপনার দক্ষতার ঝুলিতে আরও একটি সুন্দর বিষয় যোগ করতে পারবেন। যা আপনাকে এই বিশ্বায়নের যুগে আরও একটি ধাপ এগিয়ে নেবে। সে জন্যে আমাদের কিভাবে.কম সাইটে পরবর্তী পোস্ট গুলোতে চোখ রাখুন, আশা করি শিখতে পারবেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy