1 Answers

আমেরিকান ই-কমার্স জায়ান্ট প্রতিষ্ঠান অ্যামাজন এর নিজস্ব ডেভেলপ করা একটি ওয়েবসাইট ট্রাফিক এবং র‍্যাংকিং গণনার তথ্য প্রদানকারী সাইট Alexa। ১৯৯৬ সালের এপ্রিলের ১ তারিখে এর যাত্রা শুরু । সার্চ ইঞ্জিনে সাবমিটকৃত ওয়েবসাইটের ডাটা এনালাইসিস করে র‍্যাংকিং অবস্থান আপনাকে জানাবে । আপনি http://alexa.com/siteinfo তে গিয়ে কোন ওয়েবসাইটের লিঙ্ক যদি দেন এবং তা আগে সার্চ ইঞ্জিনে সাবমিট করা সাইট হয়ে থাকে তাহলে আপনাকে ওই সাইটের র‍্যাংক , ব্যাকলিংক , ভিজিটরের পারসেন্ট এবং কোন দেশ থেকে কেমন ভিজিটর সাইটে আসছে তা জানাবে । আন্তর্জাতিক এবং দেশে ওয়েবসাইটটির কেমন র‍্যাংক তা উল্লেখ করা হয় । পাশাপাশি সে সাইটের কিছু কিওয়ার্ড যা র‍্যাংকিং তে ভূমিকা রাখছে তা জানাবে । সোশাল সাইট এবং সার্চ ইঞ্জিন থেকে কেমন ভিজিটর আসছে তা জানতে পারবেন এখান থেকে । নারী এবং পুরুষ কেমন ভিজিট করছে ওয়েবসাইট তার ইন্টারনেট গ্রাফ , ব্রাউজিং লোকেশন ও জানায় ।

9367 views

Related Questions