1 Answers
জান্নাত বা বেহেশত মুমিন বান্দার স্থায়ী আবাস। যারা কুরআন-সুন্নাহর পথে এবং মতে নিজেদের জীবন পরিচালনা করেন, তাঁদের জন্য আল্লাহ তাআলা চির শান্তির জায়গা হিসেবে জান্নাত তৈরি করেছেন। মুমিন বান্দার জান্নাত লাভে আল্লাহ তাআলা অসংখ্য আয়াতে তাঁর সঙ্গে অংশীদার স্থাপনমূলক কাজ করতে নিষেধ করেছেন। এমন অনেক কাজ রয়েছে যা মানুষকে অনিচ্ছ্বা সত্ত্বেও শিরকের দিকে ধাবিত করে। এ ব্যাপারে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর প্রিয় উম্মতকে হাদিসে বারবার সতর্ক করেছেন। যারা এসব কাজ থেকে বিরত থাকতে পারবেন, তারা সহজে জান্নাত লাভে ধন্য হবেন। হাদিসে এসেছে- হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত প্রিয় সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতের মধ্যে সত্তর হাজার লোক হিসাব ব্যতিরেকেই বেহেশতে প্রবেশ করবে। তাঁরা হলো (ঐ সব লোক, যারা) মন্ত্র-তন্ত্র দ্বারা ঝাড়-ফুঁক করায় না; অশুভ লক্ষণাদিতে বিশ্বাস করে না এবং তারা শুধু তাদের প্রতিপালকের ওপর নির্ভর (ভরসা) করে। (বুখারি ও মুসলিম) উল্লেখিত হাদিস দ্বারা প্রমাণিত হয়, যারা সুখে-দুঃখে সর্বাবস্থায় একমাত্র আল্লাহ তাআলার ওপর অবিচল আস্থা এবং বিশ্বাস স্থাপন করে তারাই আল্লাহর প্রিয় বান্দা। আল্লাহ তাআলা মানুষের জন্য কুরআনে অসংখ্য আমল রেখেছেন। তবে শর্ত হলো এ সকল আমল তখনই কার্যকরী সফলতা দান করবে, যখন বান্দা আল্লাহ তাআলার হুকুম-আহকাম আহকাম যথাযথ পালনের মাধ্যমে তাঁর নিকট সাহায্য চাইবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy