1 Answers
ইউক্যারিওটিক কোষের বৈশিষ্ট্য : 1. কোশ জটিল প্রকৃতির , নিউক্লিয়াস সুসংগঠিত অর্থাৎ নিউক্লীয় পর্দা , নিউক্লিওলাস , নিউক্লিওপ্লাজম ও ক্রোমােজোম সমন্বিত । 2. কোশপর্দা ঘেরা কোশ অঙ্গাণু যেমন – প্লাস্টিড , গলগিবস্তু , মাইটোকনড্রিয়া , এন্ডােপ্লাজমীয় জালক , লাইসােজোম ইত্যাদি উপস্থিত । রাইবােজোম এন্ডােপ্লাজমীয় জালকের গায়ে আবদ্ধ থাকে অথবা সাইটোপ্লাজমে মুক্তভাবে ছড়িয়ে থাকে । 3. রাইবােজোমগুলি 80S পরিমাপের হয় । 4. উদ্ভিদকোশে কোশ প্রাচীর ও কোশ পর্দা থাকে । প্রাণীকোশে কেবলমাত্র কোশ পর্দা থাকে ।
7736 views
Answered