1 Answers
মাসিক শুরুর প্রথম বা দ্বিতীয় দিন থেকে শুরু করে টানা ২১ দিন পর্যন্ত সাদা বড়ি একটি প্রতিদিন খেতে হবে ৷ এরপর ২২ তম দিন থেকে লাল বা খয়েরি বড়ি সাতটি প্রতিদিন একটি করে খেতে হবে ৷ সাতটি বড়ি খাওয়া শেষ হলে দুই তিন পর মাসিক স্রাব শুরু হবে ৷ এরপর আবার মাসিক শুরুর দ্বিতীয় দিন থেকে আরেকটি পাতার সাদা বড়ি খাওয়া শুরু করতে হবে ৷ এভাবে প্রতিমাসে একটি করে পাতা (মোট ২৮ টি পিল) খেতে হবে ৷ অর্থাৎ যতদিন পর্যন্ত বাচ্চা নিতে না চান, ততদিন পর্যন্ত ফেমিকন খাওয়া এভাবে চালিয়ে যেতে হবে। সহবাস করলেও প্রতিদিন ১ টা করে খেতে হবে, সহবাস না করলেও প্রতিদিন ১ টা করে খেতে হবে, প্রতিরাতে। কোন কারনে যদি ১ দিন পিল খেতে ভুলে যান তাহলে পরের দিন দুইটা বড়ি একসাথে খেতে হবে। যতদিন বাচ্চা নিতে না চান ততদিন পর্যন্ত এভাবে একটানা খেতে হবে কোন সমস্যা হবেনা। এই জীতায় পিল নিরাপদ৷ পরবর্তীতে যখন বাচ্চা নিতে চাইবে ফেমিকন পিল খাওয়া বন্ধ করে দিলে বাচ্চা নিতে গর্ভাশয় প্রস্তুত হয়ে যাবে ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy