1 Answers
Corona শব্দের অর্থ জ্যোতির্বলয়। সূর্য থেকে ছিটকে পড়া আলোকরশ্মির মতো হওয়ায় ভাইরাসটির নামকরণ করা হয় করোনা ভাইরাস। মানুষ ও পশু-পাখি কখনো কখনো (সব সময় না) এই ভাইরাসটির দ্বারা আক্রান্ত হয়ে থাকে। অন্যান্য ভাইরাসের মতোই ছড়িয়ে থাকে করোনা ভাইরাস। যেমন, হাঁচি-কাঁশি ও কফের মাধ্যমে এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে ছড়িয়ে পড়ে। মূলত হাঁচি- কাঁশি দেওয়ার পর জীবাণুযুক্ত হাত দিয়ে কাউকে স্পর্শ করলে, দরজার হাতল বা একাধিক মানুষ ব্যবহার করে এ জাতীয় বস্তু থেকে আরেকজনের শরীরে করোনা ভাইরাসের জীবাণু ছড়ায়। তাই ভাইরাস প্রতিরোধে এ বিষয়গুলোতে খেয়াল রাখা জরুরি।
5265 views
Answered