1 Answers
দারুল আরকাম’ নামকরণঃ মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) নবুওয়াত প্রাপ্তির পর থেকেই ওহীভিত্তিক শিক্ষা বিস্তারকল্পে সক্রিয় ভূমিকা পালন করেন। ইসলামের প্রাথমিক স্তরে নব দীক্ষিত মক্কার মুসলমানদেরকে হাতে-কলমে মহান আল্লাহর একত্ববাদের শিক্ষা প্রদানের জন্য মক্কার নিকটবর্তী সাফা পাহাড়ের পাদদেশে সাহাবী হযরত আরকাম (রা)-এর ঘরকে নির্বাচন করেন। ইসলামের ইতিহাসে প্রথম মাদ্রাসা হিসেবে যা ‘দারুল আরকাম’ নামে পরিচিত। দারুল আরকাম নামক এ শিক্ষালয়ে রাসূলুল্লাহ (সা) স্বয়ং শিক্ষকতা করেন। মহান আল্লাহর পক্ষ থেকে প্রকাশ্যে দাওয়াত প্রদানের নির্দেশ আসার আগ পর্যন্ত ‘দারুল আরকাম’ নামক এ শিক্ষা নিকেতনে নব দীক্ষিত মুসলমানদের মাঝে রাসূলুল্লাহ (সা) দাওয়াতভিত্তিক শিক্ষা কার্যক্রম পরিচালনা করেন। এ শিক্ষা কেন্দ্র থেকেই নবী করীম (সা) কুরাইদেরকে ইসলামের দাওয়াত দিতেন।