1 Answers

১। বিভিন্ন জাতীয় পলি সমুদ্রের তলদেশে স্তরে স্তরে সঞ্চিত হয়ে পাললিক শিলার সৃষ্টি হয় বলে এই শিলার স্তরগুলি স্পষ্ট থাকে। ২। প্রচণ্ড চাপের জন্য স্তরায়ণ তলের সঙ্গে সমকোণে বা বিভিন্ন কোণে ফাটলের সৃষ্টি হয়। এর নাম সন্ধিস্থল। ৩। অন্যান্য শিলার তুলনায় নরম ও হালকা। ৪। এই শিলা কেলাসিত হয় না। ৫। এই শিলায় জীবাশ্ম থাকে। ৬। সচ্ছিদ্রতা এই শিলার অন্যতম একটি বৈশিষ্ট্য। ৭। অধিকাংশ পাললিক শিলা দ্রুত ক্ষয় হয়। ৮। জৈব উপাদানে গঠিত হয় বলে একমাত্র এই শিলায় কয়লা, খনিজতেল ও প্রাকৃতিক গ্যাস সঞ্চিত থাকে।

9629 views Answered

Next steps