2 Answers
চার্লসের সূত্রটি নিম্নরূপঃ স্থির চাপে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন গ্যাসটির পরম তাপমাত্রা সমানুপাতিক। স্থির চাপে গ্যাসের আয়তন V এবং তাপমাত্রা T হলে গাণিতিক ভাবে লেখা যায়- V α T V = KT (এখানে K সমানুপাতিক ধ্রুবক)। V / T = K গ্যাসের তাপমাত্রা T পরিবর্তন করে T₁ ; T₂ ; T₃----- ইত্যাদি হলে, গ্যাসের আয়তন V থেকে V₁ ; V₂ ; V₃---- ইত্যাদিতে পরিবর্তিত হবে। সুতরাং লেখা যায়, V₁ / T₁ = V₂ / T₂ = V₃ / T₃ = ------ = K এটি চার্লসের সূত্র।
8595 views
Answered
চার্লসের সূত্রঃ স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ১ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি বা হ্রাস করালে তার আয়তন যতটুকু বৃদ্ধি বা হ্রাস পায় তা ঐ গ্যাসের ০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মোট আয়তনের ১/২৭৩ অংশের সমান!
8595 views
Answered