1 Answers

কপার সালফেট ( CuSO₄)  লবণের দ্রবণে NH₄OH দ্রবণ যোগ করলে প্রথমে হালকা নীল কপার হাইড্রোক্সাইড Cu(OH)₂ এর অধঃক্ষেপ পড়ে। কিন্তু এ  অধঃক্ষেপের মধ্য  অধিক NH₄OH দ্রবণ যোগ করলে অধঃক্ষেপ  দ্রবীভূত হয়ে গাঢ় নীল বর্ণের টেট্রা অ্যামিন কপার সালফেটের  [Cu(NH₃)₄]SO₄  জটিল যৌগ গঠন করে।  এ দ্রবণকে সোয়েটজার বিকারক বলে। CuSO₄(aq)+4NH₄OH -----> [Cu(NH₃)₄]SO₄(aq) + 4H₂O ব্যবহারঃ সেলুলোজ যেমন- তুলা ও কাগজের দ্রাবকরুপে রেয়ন বা কৃত্রিম সিল্ক প্রস্তুতিতে ব্যবহার করা হয়।

6609 views Answered

Related Questions