1 Answers
প্রাণী টিস্যুর কাজ বহুকোষী প্রাণী দেহে অনেক কোষ একত্রে কোন বিশেষ কাজে নিয়োজিত থাকে। একই ভ্রুণীয় কোষ থেকে উৎপন্ন হয়ে এক বা একাধিক ধরনের কিছু সংখ্যক কোষ জীবদেহের কোনো নির্দিষ্ট স্থানে অবস্থান করে সমষ্টিগতভাবে একটা কাজে নিয়োজিত থাকলে ঐ কোষগুলো সমষ্টিগতভাবে টিস্যু (Tissue) বা তন্ত্র তৈরি করে। একটি টিস্যুর কোষগুলোর উৎপত্তি, কাজ ও গঠন একই ধরনের হয়। টিস্যু নিয়ে আলোচনা করাকে টিস্যুতত্ত্ব (Histology) বলে। কোষ ও টিস্যুর মধ্যে পার্থক্য খুবই নির্দিষ্ট। কোষ টিস্যুর গঠনগত ও কার্যকরী একক। যেমন লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা বিভিন্ন ধরনের রক্তকোষ। এদের একত্রে তরল যোজক টিস্যু বলা হয়। তরল যোজক টিস্যু রক্ত দেহের বিভিন্ন প্রয়োজনীয় শরীরবৃত্তীয় কাজে অংশ নেয়।
7971 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy