1 Answers

মায়েস্থেনিয়া গ্রেভিস (এমজি) হল এমন একটি অসুখ যা শরীরের রোগপ্রতিরোধক ব্যবস্থার অস্বাভাবিক কার্যকারিতার ফলে হয়, যা ভুলবশত তার নিজের টিস্যু বা কলাকে প্রভাবিত করে প্রদাহ সৃষ্টি করে এবং ক্ষতিসাধন করে। এটি স্নায়ু এবং পেশীর মধ্যে রাসায়নিক বার্তার আদানপ্রদান, যা সবধরনের চলন এবং কার্যকলাপ করতে সাহায্য করে তাকে প্রভাবিত করে। এটি বিভিন্ন বয়সী পুরুষ এবং মহিলা উভয়কেই প্রভাবিত করে। সাধারণত, মহিলাদের ক্ষেত্রে কম বয়সে এবং পুরুষদের ক্ষেত্রে বয়সকালে এই রোগে আক্রান্ত হতে দেখা যায়। প্রদাহের কারণে বিভিন্ন পেশীতে চলন ঘটাতে শক্তির ক্রমাগত ক্ষয় হয়।

9901 views