1 Answers

ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিস হওয়ার কারণ এখনো অজানা কিন্তু নির্দিষ্ট কিছু পরিবেশগত কারণ এবং দূষণ পালমোনারি ফাইব্রোসিস হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেয়। ধূমপান, ধাতুর ধুলো, লোহার ধুলো, পাথরের ধুলো, সিলিকা, খড়ের ধুলো, মৌল্ড স্পোর (এক ধরণের ফাঙ্গাস) বা কৃষি বস্তুগুলি একজন ব্যক্তির মধ্যে পালমোনারি ফাইব্রোসিস গড়ে উঠতে সাহায্য করে। বেশিরভাগ পুরুষরাই এর দ্বারা আক্রান্ত হয় এবং এটি ৫০ বছরের বেশি বয়সের মানুষের মধ্যে বেশি হয়। প্রায় ২০% লোক যাদের আইপিএফ হয়েছে তাদের অন্য কোনো পরিবারের সদস্যেরও ফুসফুসের রোগ নির্ণয় করা হয়েছে। যদি পরিবারে একজনের বেশি সদস্যের এরকম অবস্থা থাকে তাহলে এটিকে ফ্যামিলিয়াল পালমোনারি ফাইব্রোসিস বলে।

8638 views Answered

Related Questions

Next steps