1 Answers
বুকের সংক্রমণ অনেকগুলো কারণে হতে পারে। ছোট শিশুদের, ধূম্রপানকারীদের, এবং গর্ভবতী মহিলাদের বুকের সংক্রমণ হওয়ার প্রবনতা বেশী থাকে। কিছু অবস্থা যেমন, অটোইমুন অসুখ এবং ইন্টারস্টিশিয়াল ফুসফুসের অসুখের কারণেও বারবার বুকের সংক্রমণ হতে পারে। চলুন একবার বুকের সংক্রমণের সাধারণ কারণগুলো দেখে নেওয়া যাক। একটানা ঠান্ডা এবং ফ্লু: এর জন্য বায়ুপথে প্রদাহ এবং সংক্রমণ হতে পারে। ঘনঘন দূষিত বায়ু এবং ধুলোর সংস্পর্শে আসা: যেকোনো প্রকার দূষকই বায়ুপথের আস্তরনে অস্বস্তি সৃষ্টি করতে পারে। মাইক্রোঅর্গানিজমের কারণে সংক্রমণ: ব্রংকাইটিস সাধারণত রাইনোভাইরাস বা ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের কারণে হয়, কোনো কোনো বিরল ক্ষেত্রে, ব্যাকটিরিয়ার কারণেও এটা হয়। নিউমোনিয়া একটা ব্যাকটিরিয়াল সংক্রমণের কারণেই হয়, যদিও, ভাইরাস, মাইক্রোপ্লাসমা এবং ফাঙ্গির কারণেও নিউমোনিয়া হতে পারে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy