1 Answers
হৃদযন্ত্রের তিনটে স্তর আছে, যাদের নাম, পেরিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এবং এন্ডোকার্ডিয়াম। সবচেয়ে ভিতরের স্তরে, অর্থাৎ এন্ডোকার্ডিয়ামে প্রদাহকে, এন্ডোকার্ডাইটিস বলা হয়। এন্ডোকার্ডিয়ামে প্রদাহ ব্যাকটেরিয়ার সংক্রমণের জন্য হয়। ব্যাকটেরিয়া মুখ দিয়ে প্রবেশ করে রক্তপ্রবাহে মিশে যায় এবং ধীরে ধীরে এন্ডোকার্ডিয়ামকে আক্রান্ত করে। এন্ডোকার্ডাইটিসে তাৎক্ষণিক চিকিৎসার প্রয়োজন হয়, কারণ এর ফলে হৃদপিন্ড ক্ষতিগ্রস্ত হয় এবং প্রাণসংশয় দেখা দিতে পারে।
9356 views
Answered