1 Answers
প্রধানত, দুধরনের রক্ত জমাট বাঁধা রোগ রয়েছে, রক্তপাত রোগ এবং জমাট বাঁধা রোগ। আর তাদের নিজ নিজ উপসর্গ রয়েছে। রক্তপাত রোগের লক্ষণগুলি এবং উপসর্গগুলি হল: ছোটো কাটা থেকেও সহজে এবং অতিরিক্ত রক্তপাত। সহজেই কালশিটে দাগ পড়া। অনবরত এপিসট্যাক্সিস (নাক থেকে রক্তপাত)। ঋতুস্রাবের সময় অতিরিক্ত রক্তপাত। মূত্র অথবা মলদিয়ে রক্ত পড়া (কালো রঙের মলত্যাগ)। আঘাত ছাড়াই গাঁটে রক্তপাত। জমাট বাঁধা রোগের লক্ষণ এবং উপসর্গ: জমাট বাঁধা রোগ হাইপারকোয়াগুলেবল অবস্থা হিসাবেও পরিচিত। এই অবস্থায়, ধমনীর মধ্যে রক্তের ডেলা গঠিত হয় এবং সেই ডেলা, চাপের কারণে বাহিত হয়ে সংবহনের মধ্যে চলে আসে। একবার জমাট বাঁধা রক্ত সংবহনে চলে গেলে, সরু রক্তবাহিকার অথবা রক্তজালিকার মধ্যে আটকে গিয়ে প্রতিবন্ধকতা তৈরি করতে পারে এবং তার উপসর্গ কি রকম হবে, তা নির্ভর করে কোন অঙ্গের রক্তবাহিকা বন্ধ হয়েছে তার ওপর। এখানে হাইপারকোয়াগুলেবল অবস্থার সাধারণ উপসর্গগুলো দেওয়া হল: পা ফোলা (হাঁটুর পিছের অংশ এবং গোড়ালি) পায়ে বেদনাদায়ক খিঁচ ধরা (ক্লডিকেশন) বুকে যন্ত্রণা শ্বাস নিতে অসবিধা দ্রুত শ্বাস (আরো পড়ুন: শ্বাসের অভাবের কারণ) নিম্ন রক্তচাপ
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy