1 Answers

স্পন্ডালাইটিস হলো মেরুদণ্ডের আর্থারাইটিস বা বাত, যাতে কশেরুকায় (মেরুদণ্ড গঠন করে যে হাড়) এবং মেরুদণ্ড ও শ্রোণীচক্রের মাঝের সন্ধিতে প্রদাহের সৃষ্টি হয়, এবং মেরুদণ্ডের নিকটবর্তী রগ ও লিগ্যামেন্ট বা সন্ধিবন্ধনীতেও ব্যথা হয়। পুরুষদের মধ্যে এটির প্রকোপ বেশী ও মারাত্মকভাবে দেখা যায়। কখনো কখনো, অন্যান্য হাড়ের সন্ধিতেও ব্যথার প্রকোপ দেখা যায়। নতুন শ্রেণীবিভাগ অনুযায়ী, স্পন্ডালাইটিসকে এক্সিয়াল বা অক্ষীয় স্পন্ডাইলোআর্থারাইটিস (শ্রোণীচক্র এবং মেরুদণ্ডকে প্রভাবিত করে) এবং পেরিফেরাল বা প্রান্তস্থ স্পন্ডাইলোআর্থ্রাইটিস (অন্যান্য জয়েন্টগুলিকে প্রভাবিত করে) হিসাবে শ্রেণীবিভাগ করা হয়।

4646 views Answered

Related Questions

Next steps