1 Answers
চিকিৎসার বিভিন্ন বিকল্পগুলির মধ্যে আছে পরামর্শ দান, ওষুধ-পত্র নেওয়া, আচরণগত কৌশল এমন কি সাময়িক চেতনা নাশক পদার্থের ব্যবহার করা। পরামর্শদান এবং যৌন থেরাপি আপনার যৌন জীবনের সমস্যাগুলি নিয়ে আপনার পরামর্শদাতার সঙ্গে খোলামেলা এবং সৎ ভাবে আলোচনা করুন। আপনার ডাক্তারবাবু বা পরামর্শদাতা আপনাকে বিভিন্ন পদ্ধতির ব্যাপারে জানাবেন যাতে আপনার কর্মক্ষমতা নিয়ে উদ্বেগ এবং পাশাপাশি চাপ কমে যায়। যৌন চিকিৎসা এবং পরামর্শদান দুই জন সঙ্গীর মধ্যের সুসম্পর্ক ফিরিয়ে আনে। ওষুধ পত্র বিলম্বে বীর্যপাতে সাহায্য করতে বিভিন্ন ওষুধ দেওয়া যেতে পারে। এই গুলির মধ্যে রয়েছে এন্টিডিপ্রেসান্ট, এনালজেসিক এবং ফসফোডাইএস্টারেজ-5 ইনহিবিটারস। এই ওষুধগুলির পার্শ্বপ্রতিক্রিয়া হচ্ছে বীর্যপাত হতে দেরি হওয়া (যদিও এই ওষুধগুলি এই কাজের জন্য এফ-ডি-এ দ্বারা অনুমোদিত নয়)। আপনার শারীরিক স্বাস্থ্যের উপর নির্ভর করে আপনার ডাক্তারবাবু শুধু এই ওষুধগুলি অথবা এর সাথে অন্য ওষুধ দিতে পারেন। নিজে নিজে ওষুধ নিলে স্বাস্থ্যের গুরুতর সমস্যা হতে পারে, কাজেই ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া কোন ওষুধ নেবেন না। আচরণগত কৌশলগুলি সরল কিছু ব্যবহারিক পরিবর্তন করে অনেকের শীঘ্র পতনের চিকিৎসা করা যায়। আপনার যৌন সঙ্গম ক্ষমতার উপর থেকে চাপ সরিয়ে এনে সঙ্গম এড়িয়ে যৌন ঘনিষ্ঠতার অন্যান্য উপায়ের উপর দৃষ্টি নিবদ্ধ করলে আপনার ব্যাপকভাবে সাহায্য হতে পারে। আপনার ডাক্তারবাবু আপনাকে বীর্যপাত নিয়ন্ত্রণ করতে সাহায্য করার জন্য অন্যান্য উপায় সুপারিশ করতে পারেন। সাময়িক অনুভূতি-নাশক ওষুধ পুরুষাঙ্গকে অসাড় করে দিয়ে অতিরিক্ত উত্তেজন কমিয়ে দিতে আপনার ডাক্তারবাবু অনুভূতি-নাশক মলম এবং স্প্রে ব্যবহার করার পরামর্শ দিতে পারেন। এতে বীর্যপাত নিয়ন্ত্রিত থাকবে। এই ওষুধগুলি মিলনের 10 থেকে 15 মিনিট আগে ব্যবহার করতে হবে। এর কোনটি সহজেই দোকানে কিনতে পারবেন, কোনটির আবার ডাক্তারবাবুর প্রেসক্রিপশান লাগবে। যদিও এইগুলির প্রায় সব কয়টি ওষুধই শীঘ্র বীর্যপাতের ব্যাপারে সাহায্য করে, তবে কিছু কিছু প্রতিবেদন থেকে জানা যাচ্ছে যে এইগুলির ব্যবহারে স্ত্রী-পুরুষ নির্বিশেষে অনুভূতি এবং মিলনের আনন্দ খুবই কমে যায়। ব্যায়াম পেলভিক ফ্লোরের পেশীগুলি দুর্বল হলে শীঘ্র বীর্যপাত হয়ে যাবে। তাই এই পেশীগুলির ব্যায়াম করলে বীর্যপাত দেরিতে হবে। কনডমের ব্যবহার মোটা বস্তুতে তৈরি কনডমগুলি পুরুষাঙ্গের অনুভূতি দেরিতে আনে, ফলে বীর্যপাত নিয়ন্ত্রণ/দেরিতে করা যায়। ক্লাইম্যাক্স কন্ট্রোল কনডমগুলি কোন কোন দেশে দোকানেই কিনতে পাওয়া যায়। এই কনডমগুলিতে অসাড়-কারী দ্রব্য দেওয়া থাকে যা অনুভূতি কমিয়ে দেয়।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy