1 Answers
জৈবিকভাবে, একজন পুরুষের ক্ষেত্রে, একটা যৌন উত্তেজনা হওয়ার প্রক্রিয়া এবং লিঙ্গ খাড়া করানো হচ্ছে একটা জটিল প্রক্রিয়া যার সঙ্গে জড়িত স্নায়ুতন্ত্র (মস্তিষ্ক এবং শিরদাঁড়া, এগুলির সঙ্গে যুক্ত স্নায়ুগুলি), এন্ডোক্রিন (হরমোন) ব্যবস্থা, এবং কার্ডিওভাস্কুলার সিস্টেম (হৃৎপিণ্ড)। এইসমস্ত শরীরগত ব্যবস্থার যেকোন একটাতে কোনও গোলমালের কারণে ইডি ঘটতে পারে। এমনকি লিঙ্গ অথবা শুক্রাশয়গুলিতে (টেস্টিজ) কোনও শারীরিক বা কাঠামোগত অস্বাভাবিকতা ইডির দিকে নিয়ে যেতে পারে। ইডির কয়েকটা কারণের তালিকা নীচে দেওয়া হলঃ উচ্চ রক্তচাপের মত হার্টের ব্যাধিগুলি। উচ্চ কোলেস্টেরল মাত্রার কারণে অবরুদ্ধ রক্তবাহী নালীগুলি (অ্যাথেরোস্ক্লোরোসিস)। ডায়াবেটিস মেলিটাস। স্থূলতা। পারকিনসন্স ডিজিজ, মাল্টিপ্ল স্ক্লোরোসিস। কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া। উচ্চ মাত্রার তামাক খাওয়া, মদ্যপান অথবা অন্যান্য ধরণের নেশাকর বস্তুর অপব্যবহার। চাপ। বর্ধিত প্রোস্টেট গ্ল্যান্ড। শিরদাঁড়ার অস্ত্রোপচার যা স্নায়ুর ক্ষতি ঘটাতে পারে। বিষণ্ণতা, উদ্বেগ, এবং অন্যান্য মানসিক স্বাস্থ্য দশাগুলি। অস্বাভাবিক থাইরয়েড হরমোন মাত্রা এবং বর্ধিত প্রোল্যাক্টিন মাত্রা। (আরও পড়ুন – হাইপারথাইরয়েডিজম কারণসমূহ এবং চিকিৎসা) ইডির কারণগুলির আর একটা শ্রেণীবিন্যাস হচ্ছে লিবিডো বা যৌনতাড়নার (যৌনসংক্রান্ত উত্তেজনা) ব্যাপ্তি-ভিত্তিকঃ হ্রাসপ্রাপ্ত কাম বা যৌনতাড়নাসহ হাইপোগোনাডিজম (হ্রাসপ্রাপ্ত টেস্টোস্টেরোন মাত্রা)। বিষণ্ণতা। অটুট কাম বা যৌনতাড়নাসহ মানসিক সমস্যা, উদ্বেগসহ। ভাস্কুলার (সংবহনতান্ত্রিক) অপ্রতুলতা (অ্যাথেরোমা)। স্নায়ুরোগসংক্রান্ত কারণগুলি (উদাহরণস্বরূপ, ডায়াবেটিস মেলিটাস, অতিরিক্ত মদ্যপান, মাল্টিপ্ল স্ক্লোরোসিস)। ওষুধ (উদাহরণস্বরূপ, বিটা ব্লকার্স, থায়াজাইড ডায়ুরেটিকস, অ্যান্টিডিপ্রেস্যান্টস বা অবসাদ-প্রতিরোধী ইত্যাদি)।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy