1 Answers

যদিও ভ্যাজাইনাল ইস্ট সংক্রমণের মাত্রা অল্প হয়ে থাকে, কিছু মহিলার সংক্রমণ জটিল হয়ে দাঁড়ালে আক্রান্ত এলাকা ফুলে যেতে পারে, যৌনাঙ্গের ভিতরের ত্বক ফেটে যেতে পারে, এবং লাল বর্ণ ধারণ করতে পারে। যৌনাঙ্গের অন্যান্য সংক্রমণের মত ভ্যাজাইনাল ইস্ট সংক্রমণের উপসর্গগুলিও একই ধরনের। আপনার চিকিৎসক পরীক্ষা করে নির্ণয় করবেন, আপনার ক্যান্ডডায়াসিস হয়েছে নাকি অন্য কোনও সংক্রমণ হয়েছে। ভ্যাজাইনাল ইস্ট সংক্রমণের উপসর্গ নিম্নরূপ:: প্রস্রাবের সময় জ্বালা এবং ব্যাথা অনুভব। (যন্ত্রণাদায়ক প্রস্রাবের চিকিৎসা- পেনফুল ইউরিনেশন ট্রিটমেন্ট) চুলকানি এবং যোনিদ্বারের (ভালভা) টিস্যুতে এবং যোনিতে অস্বস্তি। শারীরিক মিলনের সময় যন্ত্রণা। যৌনাঙ্গে ক্ষত বা যন্ত্রণা। যোনিদ্বার (ভালভা) ফুলে যাওয়া এবং লাল বর্ণ ধারণ করা। যৌনাঙ্গে র‌্যাশ। ছানার মত সাদা, ঘন, দুর্গন্ধমুক্ত স্রাব।. যৌনাঙ্গ থেকে জলের মত স্রাব। যদি নিম্নলিখিত উপসর্গগুলি দেখতে পান তাহলে বুঝতে হবে আপনার জটিল ভ্যাজাইনাল ইস্ট সংক্রমণ হয়েছে: বছরে চার কিংবা তার বেশি বার ইস্ট সংক্রমণ হয়ে থাকলে। আপনি যদি গর্ভবতী হন। আপনার অনিয়ন্ত্রিত ডায়বিটিস থাকলে। ফুলে যাওয়া বা চুলকানির মত গুরুত্বপূর্ণ উপসর্গ থাকলে, যা থেকে ত্বক ফেটে যায়, ছিড়ে যায় বা ক্ষত হয়, বা টকটকে লাল বর্ণ হয়ে যায়। কোনও ওষুধ বা পরিস্থিতির জন্য আপনার রোগ প্রতিরোধী ক্ষমতা কমে গেলে, যেমন HIV. ক্যান্ডিডা অলবিকানস থেকে না হয়ে ক্যান্ডিডার অন্য প্রজাতির কারণে সংক্রমণ হলে।

5290 views Answered

Next steps