1 Answers
এই রোগের লক্ষণ এবং উপসর্গ আক্রান্ত অঙ্গের ওপর নির্ভর করে, যেমন - যদি কানে সংক্রমণ হয়ে থাকে, তখন কানের সংক্রমণের সাধারণ লক্ষণ দেখা দেয়। এই রোগ থেকে হতে পারা বিভিন্ন অবস্থার মধ্যে রয়েছে: নন-ইনভেসিভ নিউমোকক্কাল রোগ: কানের সংক্রমণ, ব্রঙ্কাইটিস এবং সাইনাসাইটিসের মতো শ্বাসযন্ত্রের সমস্যা। ইনভেসিভ নিউমোক্কাল রোগ: রক্তে ব্যাক্টেরিয়া ঘটিত সংক্রমণের ফলে কাঁপুনি এবং জ্বর হয়; শ্বাসপ্রশ্বাসের অস্বাভাবিকতার সঙ্গে নিউমোনিয়া ফলে জ্বর এবং বুকে ব্যথা হয়; মেনিনজাইটিস ঘাড়ে শক্তভাব, বিভ্রান্তিবোধ এবং আলোর প্রতি সংবেদনশীলতা সৃষ্টি করে এবং সেপসিস থেকে গা ঘামা, বিভ্রান্তিবোধ এবং হৃদস্পন্দনের মাত্রা বৃদ্ধি এবং তীব্র যন্ত্রণা হতে পারে।
8747 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy