1 Answers

এনসেফালোপ্যাথি কথাটি মস্তিষ্কের কার্যকারিতায় বিশৃঙ্খলা অথবা ক্ষয় পাওয়াকে বোঝায়, যার ফলে মানসিক বিভ্রান্তি বা স্মৃতিশক্তি লোপ পায়। হেপাটিক এনসেফালোপ্যাথিতে, যকৃতের দুরারোগ্য অবস্থা (দীর্ঘকালীন যকৃতের অসুখ) বা যকৃৎ বিকল হয়ে যাওয়ার ফলে মস্তিষ্কের কার্যক্ষমতা হ্রাস পায়। হেপাটিক এনসেফালোপ্যাথি বেশিরভাগ সেই সমস্ত ব্যক্তিদের হতে দেখা যায়, যাঁদের লিভার সিরোসিস (যকৃৎ দীর্ঘদিন দিন ধরে ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে যকৃতের ক্ষত আর সারে না এবং যকৃতের কার্যকারিতা হ্রাস পায়) অসুখ  রয়েছে।

4756 views Answered

Next steps