1 Answers

OSI (Open System Interconnection): যা  ISO ( International Standard Organization) কৃতক নির্ধারিত করা হয় । OSI Model মূলত একটি স্ট্যান্ডার্ডস । যার উপর ভিত্তি করে নেটওয়ার্কিং ডিভাইস সমুহ  তৈরি করা হয় । এটি তৈরির মূল কারণ হল, কম্পিউটার নেটওয়ার্কিং এর প্রথম দিকে যেসকল ছিল হার্ডওয়ার ওরিয়েন্টেড , এই সফটওয়্যার ও হার্ডওয়্যার গুলি ছিল কোন না কোন কোম্পানি কৃতক  তৈরি । এই সফটওয়্যার ও হার্ডওয়্যার গুলি এমন ভাবে  তৈরি কার হচ্ছিল যে এগুলি দিয়ে শুধু তাদের নিজেদের তৈরি ডিভাইস এর সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছিল । অন্য কোন কোম্পানির ডিভাইস এর সাথে যোগাযোগ করা হচ্ছিল না । এই সমস্য সমাধানের জন্য তৈরি করা হয় OSI Model । নেটওয়ার্কের কাজ বোঝার জন্য এই মডেল সম্পর্কে জ্ঞান থাকা অপরিহার্য হয়ে পড়েছে। এটি যদিও তাত্ত্বিক একটি বিষয়, তবু এর সম্পর্কে ভাল ধারণা থাকা দরকার। এই ধারণাই আপনাকে বিভিন্ন নেটওয়ার্কিং ডিভাইসের কার্যপ্রণালী বুঝতে সাহায্য করবে। OSI মডেল  নির্দেশ করে  কীভাবে কম্পিউটার ও অন্যান্য নেটওয়ার্কিং ডিভাইসের মধ্যে যোগাযোগ গড়ে উঠবে । OSI Model এমন একটি স্ট্যান্ডার্ড তৈরি করে , যা অনুসরণ করে নেটওয়ার্কিং ডিভাইস সমুহ তৈরি করা হয় । এর ফলে যে কোন  কোম্পানির তৈরি কৃত ডিভাইস যে কোন কোন  কোম্পানির তৈরি কৃত ডিভাইস এর সাথে যোগযোগ করা সম্ভব হয় ।

8654 views

Related Questions