1 Answers
মলে রক্ত বা মলীয় রক্ত কোনও অন্তর্নিহিত পরিস্থিতির একটা গুরুত্বপূর্ণ উপসর্গ হতে পারে এবং পুঙ্খানুপুঙ্খরূপে এর অনুসন্ধান হওয়া দরকার। মলে রক্তের কারণ অর্শ অথবা মলদ্বার ছিঁড়ে যাওয়ার মত একটা স্থানীয় অবস্থা থেকে গুরুতর অবস্থা যেমন পেট বা অন্ত্রের আলসার (ক্ষত) এবং এমনকি পেট বা অন্ত্রের ক্যান্সার পর্যন্ত ব্যাপ্ত হতে পারে। এটা শুধুমাত্র যখন একটা উল্লেখযোগ্য পরিমাণে রক্তক্ষয় হয়, সেইসময় আপনি আপনার পায়খানার পাত্রে (পট) রক্ত দেখতে পান নাহলে এটা নজরের বাইরে থেকে যেতে পারে। যদি আপনি পায়খানায় রক্ত দেখে থাকেন রক্তের রঙ (এটা উজ্জ্বল লাল না কালচে লাল) লক্ষ্য করাও জরুরি। এটা আপনার ডাক্তারকে রক্তপাতের উৎস বুঝতে সাহায্য করবে। শারীরিক পরীক্ষা কারণ সনাক্ত করায় অত্যন্ত দরকারী হতে পারে; সেই কারণে পরীক্ষার জন্য আপনার ডাক্তারকে দেখানো সহায়ক হবে। আপনি হয়তো প্রথম দিকে চিকিৎসাগত সাহায্য চাওয়ায় দ্বিধাগ্রস্ত বা বিব্রত (লজ্জিত) অনুভব করতে পারেন। যাই হোক, অবস্থাটা অবহেলা করা উচিত নয় এবং কোনরকম গুরুতর অসুস্থতা নিবারণ করার জন্য আপনার চটজলদি মেডিক্যাল পরামর্শ চাওয়া উচিত। যেহেতু চিকিৎসা-সংক্রান্ত পরামর্শ এরকম পরিস্থিতিতে সর্বদা সহায়ক হয়। মলে রক্ত কি? মলে রক্ত হচ্ছে একটা অবস্থা যেখানে একজন ব্যক্তি মলত্যাগ করার পরে পায়খানার পাত্রে অথবা মোছার টিস্যু কাগজে একটা উজ্জ্বল লাল রঙ লক্ষ্য করেন। রক্ত মলের সাথে মিশ্রিতও থাকতে পারে এবং কালচে লাল মল হিসাবে লক্ষ্য করা যেতে পারে
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy