1 Answers
পুরুষদের কন্ডোম তৈরি হয়েছে একটি দৃঢ় লিঙ্গের উপরে লাগানোর জন্য , আর মহিলাদের কন্ডোম যোনির অন্দরে যোনির মাপে লাগানো হয়। দুই ধরনের কন্ডোমগুলি বিভিন্ন বস্তু দিয়ে তৈরি করা হয় যাতে তা উভয় লিঙ্গেরই আরামদায়ক হয়। পুরুষদের কন্ডোমগুলি সাধারণত খুব পাতলা ল্যাটেক্স (রাবারের মত বস্তু) অথবা পলিইউরিথেন (প্লাস্টিক) দিয়ে তৈরি হয় , আর মহিলাদের কন্ডোমগুলি নাইট্রাইল পলিমার (কৃত্রিম রাবার) দিয়ে তৈরি হয়। দুইটিই অত্যন্ত কার্যকরী গর্ভোনিরোধক এবং যৌনবাহিত সংক্রামক রোগ প্রতিরোধ করে। তবে পরুষদের কন্ডোমটি সামান্য বেশি কার্যকরী এবং প্রায় 85% সুরক্ষা প্রদান করে , আর মহিলাদেরটি 76% কার্যকরী। মিলনের সময়ে কখনও পুরুষরা , কখনও বা মহিলারা কন্ডোম পড়েন। তবে , মনে রাখতে হবে যে দুই ধরণের কন্ডোম এক সাথে ব্যবহার করা চলবে না। পুরুষরা কন্ডোম ব্যবহার করেন মিলনের সময়ে দৃঢ় লিঙ্গের উপরে ধারণ করে , আর মহিলাদের কন্ডোম অনেক আগেই দীর্ঘ সময়ের জন্য দেহের ভিতরে প্রবেশ করানো যায়। এতে মিলনের সময়ে কোন বাধা আসে না। মহিলাদের জন্যেও আগে থেকে পিচ্ছিল করা কন্ডোম পাওয়া যায়। কিন্তু , সহজ-লভ্য এবং কম দাম হওয়ার কারণে অধিকাংশ ক্ষেত্রে পুরুষদের কন্ডোমই ব্যবহার করা হয়।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy