1 Answers
এক্ষেত্রে কি হয়, আপনি যদি কারো ভিডিও ইউটিউব থেকে ডাউনলোড করলেন এবং তার মধ্যে কিছু এডিট করলেন এডিট করার পর আবার আপনার চ্যানেলে আপলোড করে দিলেন, এক্ষেত্রে যদি সেই ব্যক্তিটি জানতে পারে যে আমার ভিডিওটি কেউ কপি করেছে বা আপনি কপি করেছেন তাহলে সে কিন্তু ইউটিউব এর কাছে রিপোর্ট করে দেয়, অর্থাৎ সে ইউটিউব কে ইমেইল করবে যে আমার ভিডিওটি আমি নিজে ক্রিয়েট করেছি এবং সেই ভিডিওটি অন্য কেউ ইউজ করছে এবং সেও কিন্তু সেই ভিডিওর মাধ্যমে ভিউ পাচ্ছে এবং আমার ভিডিওর ভিউ এর জন্যই কিন্তু কম হয়ে যাচ্ছে এবং আমি কিন্তু ক্ষতিগ্রস্থ হচ্ছি, এখানে কি হয় ইউটিউব কিন্তু সেই ভিডিওটি যাচাই করে এবং যাচাই করার পর যখন জানতে পারে হ্যাঁ সত্যি আপনি এই ভিডিওটিকে কপি করে এডিট করেছেন এবং আপনার চ্যানেলে আপলোড করেছেন তাহলে ইউটিউব কিন্তু সেই ভিডিওটিকে আপনার চ্যানেল থেকে রিমুভ করে দেবে অর্থাৎ ডিলিট করে দেবে। এবং ডিলিট করার পরপরই কিন্তু আপনার চ্যানেলের ওপর একটি কপিরাইট স্ট্রাইক পাঠিয়ে দেয় এবং এই রকমের কপিরাইট স্ট্রাইক যদি তিন মাসের মধ্যে তিনবার আপনার চ্যানেলের উপরে পড়ে। তাহলে কিন্তু আপনার চ্যানেলটিকে ইউটিউব তার প্ল্যাটফর্ম থেকে ডিলিট করে দেবে। অর্থাৎ আপনার চ্যানেল টি কিন্তু ডিলিট করে দেয়া হবে এবং সে চ্যানেলটি কিন্তু আপনি আর কখনোই ফিরে পাবেন না। অর্থাৎ প্রথমবার আপনার চ্যানেলের উপরে স্ট্রাইক পড়ার পর আপনাকে কিন্তু warning করা হবে যে এরকম স্ট্রাইক যেন আর না পড়ে। এবং তবু যদি আপনি কপিরাইট ভিডিও আপলোড করতে থাকেন এবং তিনবার যদি করে অর্থাৎ আপনি ধরুন তিনটি কপিরাইট ভিডিও চ্যানেলে আপলোড করেছেন এবং তিনটির উপরে কপিরাইট এসেছে তিন মাসের মধ্যে তাহলে কিন্তু আপনার চ্যানেল ইউটিউব থেকে রিমুভ করে দেওয়া হবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy