1 Answers
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রণালয়সমূহের মধ্যে অন্যতম হল স্বরাষ্ট্র মন্ত্রণালয়।এর প্রধান কাজ হল অভ্যন্তরীণ সুরক্ষা ও দেশীয় নীতি নির্ধারাণ করা।এর দুটি বিভাগ আছে -১। জন নিরাপত্তা বিভাগ ২। সুরক্ষা বিভাগ। জননিরাপত্তা বিভাগের আওতাধীনঃ ১।বাংলাদেশ পুলিশ ২।বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩।বাংলাদেশ কোস্টগার্ড ৪।বাংলাদেশ আনসার-ভিডিপি সুরক্ষা বিভাগের আওতাধীনঃ ১।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ২।বহিরাগমন ওপাসপোর্ট অধিদপ্তর ৩।বাংলাদেশ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ৪।বাংলাদেশ জেল। স্বরাষ্ট্র মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অধীনে দেশের অভ্যান্তরীন আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মানবসম্পদ ও জীবনের নিরাপত্তা প্রদান, উদ্ধার অভিযান/তৎপরতা, অপরাধদমন, অপরাধী শনাক্তকরণ, জল ও স্থল সীমান্ত নিরাপত্তা, চোরাচালান রোধ, প্রবাস ও অভিবাসন সম্পর্কিত নীতিমালা/চুক্তি প্রণয়ন, মাদকদ্রব্যের অপব্যবহার রোধ, মাদকদ্রব্য চোরাচালান রোধ, মানবপাচার রোধ, ইত্যাদি কার্যক্রম পরিচালনা এবং এ-সংশ্লিষ্ট আইন, বিধান, প্রবিধান ও নিয়ম-নীতি প্রনয়ন এবং বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে।