1 Answers
চন্দ্রবিন্দু একটি বৈশিষ্ট্যসূচক বা ধ্বনিনির্দেশক চিহ্ন যা দেখতে একটি অর্ধচন্দ্র (অর্ধেক চাঁদ) আকারের উপর বিন্দুর ন্যায়। এর উৎস সংস্কৃত ভাষা ও ব্রাহ্মী লিপি থেকে এবং এর ব্যবহার দেবনাগরী, বাংলা, গুজরাটি, ওড়িয়া, তেলুগু ও জাভানীয় লিপিতে। এই চিহ্নের অর্থ পূর্বের স্বরধ্বনিটি আনুনাসিক (নাকা) হবে। বাংলা বর্ণমালায় একটি ছোট পরাশ্রয়ী বর্ণ বা ছোট চিহ্ন হলো চন্দ্রবিন্দু(৺)। এই বর্ণটি স্বাধীনভাবে কোনো বাংলা শব্দে ব্যবহৃত হয় না। অন্য বর্ণের আশ্রয়ে এই বর্ণটি উপস্থাপিত হয়, তাই একে পরাশ্রয়ী বর্ণ বলা হয়।
4631 views
Answered