1 Answers
যে বাজারে একজন মাত্র বিক্রেতা কোন একটি দ্রব্যের পূর্ণ যােগান নিয়ন্ত্রণ করে এবং দ্রব্যটির কোন নিকট পরিবর্তক থাকে না এবং বিক্রেতাকে কোন প্রতিযােগীর সম্মুখীন হতে হয় না তাকে একচেটিয়া কারবার বলে । এর বৈশিষ্ট্যগুলাে নিম্নরূপ : ১।একক ফার্ম বা একক বিক্রেতা: একচেটিয়া কারবারে শুধুমাত্র একজন উৎপাদক বা একটি মাত্র ফার্ম থাকে । ফলে ঐ ফার্মটির বাজারে বিশেষ দ্রব্যের উৎপাদন ও যােগানের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকে । ২ । নিকট পরিবর্তক নেই : একচেটিয়া ফার্ম এমন একটি দ্রব্য উৎপাদন করে যা অন্য কোন ফার্ম করে না । অর্থাৎ দ্রব্যটির কোন নিকট পরিবর্তক দ্রব্য বাজারে থাকে না । ৩ । দ্রব্য যােগানের উপর পূর্ণ নিয়ন্ত্রণ: একচেটিয়া কারবারী উৎপাদিত দ্রব্যের যােগানের সম্পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখে । এটিকেই একচেটিয়া কারবারীর ক্ষমতার মূল ভিত্তি রূপে গণ্য করা হয় । ৪ । মূল্য নিয়ন্ত্রণকারী : একচেটিয়া কারবারী দ্রব্যের যােগান সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে পারে বলে এটি দ্রব্যটির মূল্যও নিয়ন্ত্রণ করতে পারে । অর্থাৎ পূর্ণ প্রতিযােগিতার মত একচেটিয়া কারবারের উৎপাদক দাম গ্রহণকারী নহে সে দাম সৃষ্টিকারীও বটে । ৫ । বাজারে প্রবেশে বাধা : একচেটিয়া কারবারে কোন নতুন ফার্ম বাজারে প্রবেশ করতে পারে না । কারণ কাঁচামালের উৎস ফার্মটির সম্পূর্ণ দখলে থাকায় কিংবা আইন দ্বারা তার স্বার্থ সংরক্ষিত হওয়ায় নতুন কোন ফার্ম বাজারে প্রবেশ করে উৎপাদন শুরু করতে পারে না । ৬ । বিজ্ঞাপন খরচ নেই : একচেটিয়া কারবারে কোন প্রতিযােগী ফার্ম না থাকায় তাকে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণের জন্য কোন বিজ্ঞাপন দিতে হয় না । সুতরাং এ বাজারে কোন বিজ্ঞাপন খরচ এক প্রকার নেই বললেই চলে । ৭ । ফার্ম ও শিল্প : একচেটিয়া কারবারে একটি শিল্পে একটি মাত্র ফার্ম থাকে । ফলে ফার্ম ও শিল্পের মধ্যে কোন পার্থক্য থাকে । না । অর্থাৎ এ বাজারে ফার্ম ও শিল্পের মধ্যে কোন পার্থক্য নেই । ৮ । গড় ও প্রান্তিক আয় রেখা: একচেটিয়া কারবারে দ্রব্যের চাহিদা সম্পূর্ণ স্থিতিস্থাপক হয় না । ফলে AR রেখা বাম থেকে ডানদিকে নিম্নগামী হয় এবং MR রেখা AR এবং OY অক্ষের মাঝ বরাবর ছেদ করে AR রেখার নিচে অবস্থান করে । ৯ । অসংখ্য ক্রেতা : একচেটিয়া বাজারে বিক্রেতা বা উৎপাদক একজন হলেও ক্রেতা পূর্ণাঙ্গ প্রতিযােগিতার মতই অসংখ্য থাকে । ১০ । পরিশেষে: একচেটিয়া কারবারীর আরেকটি বৈশিষ্ট্য হল এখানে ক্রেতারা ক্ষতিগ্রস্ত হয় , অর্থনৈতিক কল্যাণ হ্রাস পায় এবং সমাজে ধনবৈষম্য সৃষ্টি হয় ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy