1 Answers

উৎপাদন বা ব্যবসায় ক্ষেত্রের সাথে নাগরিক ও পারিবারিক ক্ষেত্রের  বিনিময় প্রবাহকে জাতীয় আয়ের চক্রাকার প্রবাহ বলে । ●জাতীয় আয়ের চক্রাকার প্রবাহ ধারণাটি সর্ব প্রথম প্রফেসর পি . এ . স্যামুয়েলসন ( Prof . P . A . Samuelson ) প্রদান করেন ।  তার মতে , “ জাতীয় আয় হল একটি প্রবাহ ধারণা ( National Income is a flow concept ) , যার মধ্যে সন্নিবিষ্ট রয়েছে উৎপন্ন সামগ্রীর প্রবাহ ও উৎপাদন কাজে নিযুক্ত উপকরণগুলাের আয়ের প্রবাহ।  ● এই ধারণা সম্পর্কে আর . জি . লিপসি ( R . G . Lipsey ) বলেন , “ আয়ের চক্রাকার প্রবাহ দেশের পরিবারবর্গ হতে দেশের ফার্ম বা উৎপন্ন  খাতসমূহের কাছে অর্থ প্রবাহ এবং এর বিপরীত প্রবাহ প্রক্রিয়া হল জাতীয় আয়ের বৃত্তাকার প্রবাহ । ”

3484 views