1 Answers
অভিধান-বিবেচনায় শব্দটির মাঝে অশ্লীলতার প্রতি প্রচ্ছন্ন ইঙ্গিত আছে। তবে প্রচলনে অশ্লীলতার প্রতি ইঙ্গিতবহ হিসাবে শব্দটি ব্যবহৃত হয় না বিধায় বড় ভাইয়ের বউকে ভাবী ডাকা নিষেধ নয়। উল্লেখ্য, অন্য বেগানা নারীর মতই ভাবীর সঙ্গে পর্দা করা ফরজ। হাদিস শরিফে এসেছে, উকবাহ ইবনু আমির রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ বলেন, إِيَّاكُمْ وَالدُّخُولَ عَلَى النِّسَاءِ فَقَالَ رَجُلٌ مِنَ الأَنْصَارِ يَا رَسُولَ اللَّهِ أَفَرَأَيْتَ الْحَمْوَ قَالَ الْحَمْوُ الْمَوْتُ তোমরা (মাহরাম নয় এমন) নারীদের নিকট গমণ করা পরিত্যাগ কর। জনৈক আনসারী ব্যক্তি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ্! দেবর সম্পর্কে আপনার অভিমত কি? তিনি বললেন, দেবর তো মৃত্যু সমতুল্য। (বুখারী ৫২৩২ মুসলিম ৫৫৬৭)
3602 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy