1 Answers

(১) ‘হায়! আমি যদি মাটি হয়ে যেতাম।’ (সূরা: নাবা, আয়াত: ৪০)।  (২) ‘হায়! যদি পরকালের জন্য কিছু করতাম।’ (সূরা: ফাজর, আয়াত: ২৪)। (৩) ‘হায়! আমাকে যদি আমার আমলনামা না দেয়া হতো।’ (সূরা: আল-হাক্কাহ, আয়াত: ২৫)। (৪) ‘হায়! আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম।’ (সূরা: ফুরকান. আযাত: ২৮)। (৫) ‘হায়! আমরা যদি আল্লাহ ও আল্লাহর রাসূল (সা.) এর আনুগত্য করতাম।’ (সূরা: আহযাব, আয়াত: ৬৬)। (৬) ‘হায়! আমি যদি রাসূলের (সা.) পথ অবলম্বন করতাম।’ (সূরা: ফুরকান, আয়াত: ২৭)। (৭) ‘হায়! আমিও যদি তাদের সঙ্গে থাকতাম, তা হলে বিরাট সফলতা লাভ করতে পারতাম।’ সূরা: আন-নিসা, আয়াত: ৭৩)। (৮) ‘হায়! আমি যদি আমার রবের সঙ্গে কাউকে শরিক না করতাম।’ (সূরা: কাহাফ, আয়াত: ৪২)। (৯) ‘হায়! এমন যদি কোনো সুরত হতো- আমাদেরকে আবার দুনিয়াতে পাঠানো হতো, আমরা আমাদের প্রভুকে মিথ্যা প্রতিপন্ন না করতাম আর আমরা হতাম ঈমানদারদের শামিল।’ (সূরা: আনআম, আয়াত: ২৭)।

6208 views