1 Answers

ব্রঙ্কিয়েকটেসিস আর ব্রঙ্কাইটিস শব্দ দুটো খুব কাছাকাছি হলেও রোগদুটি কিন্ত পুরোপুরি ভিন্ন। ব্রঙ্কিয়েকটেসিস যে কোনো বয়সেই হতে পারে। শিশুরা জন্মগত কারনে এই রোগে ভুগতে পারে আবার অনেকদিন ধরে ধুমপান করলে কিংবা টিবি রোগ থেকেও এই রোগ হতে পারে। কারন যাই হোকনা কেনো সব রোগীকেই দেখা যায় প্রতি সকালে মুখভর্তি করে খাকী রঙের দুর্গন্ধযুক্ত কফ ফেলতে। এতো বেশী কফ এরোগ ছাড়া আর খুব কম রোগেই দেখা যায়। বেলা বাড়ার সাথে সাথে কফের পরিমানও আস্তে আস্তে কমতে থাকে। আবার অনেক সময় শোয়া থেকে বসলে বা বসা থেকে শুতে গেলেও মুখভর্তী একগাদা কফ চলে আসতে পারে। কফের সাথে কখনো সখনো হাল্কা রক্ত যাওয়াও অস্বাভাবিক নয় তবে রক্ত যাবার পরিমান যখন খুব বেড়ে যায় সাথে সাথে হাসপাতালে ভর্তি হতে হয়।

9271 views Answered

Next steps