1 Answers

রোগের প্রাথমিক পর্যায়ে কালোচশমা বা সানগ্লাশ পড়লে রোগীর দৃষ্টির কিছুটা উন্নতি হয়, চোখে এট্রপিন জাতীয় ড্রপ ব্যবহার ও এতে কিছুটা সাহায্য করে থাকে। ছানি পরিপক্ক হয়ে গেলে অপারেশনই এর একমাত্র চিকিৎসা। অপারেশন করে চোখের ভেতর লেন্স লাগিয়ে নিলে রোগী আবার পূর্বের মতো দেখতে পারে। ফ্যাকো সার্জারির মতো আধুনিক সার্জারি চোখের ছানি পরা রোগটির চিকিৎসা আরো সহজ, ঝামেলামুক্ত ও ফলপ্রসু করে তুলেছে।

9744 views Answered

Next steps