1 Answers

স্বাস্থ্যসম্মত ডায়েট এর নমুনা কম খরচে ব্যালান্স ডায়েটrupcare_healthy diet2  সকালে ঘুম থেকে উঠে আধঘণ্টা পর ২ থেকে ৩ গ্লাস পানি পান করুন। সকালের নাস্তা  কলা, আটার তৈরি রুটি বা পরোটা (সাথে ১ চামচ ঘি দিতে পারেন। কারণ খাবারে একবারে ফ্যাট না থাকা ঠিক নয়)। সাথে ১ চা চামচ সরিষার তেলে তৈরি আলু ও বাঁধাকপির তরকারি। হালকা নাস্তা  দুপুরের খাবারের ২ ঘণ্টা আগে হালকা নাস্তায় ২ থেকে ৩টা খেজুর। দুপুরের খাবার  আটার রুটি বা ভাত। সরিষার তেলে রান্না করা আলু, কুমড়া, বেগুন ও অন্য সবজির তরকারি। সাথে মুগ ডাল। বিকালের নাস্তা  সন্ধ্যার আগে বিস্কিট ও এক কাপ চা বা কফি। চাইলে টমেটো, পেঁয়াজ, বাদাম, লুবণ, লেবু, গোলমরিচের গুড়া দিয়ে তৈরি মসলা মুড়ি। রাতের খাবার  ভাত, মাছ, সালাদ, শাক ও কুমড়া দিয়ে তৈরি সবজি। তথ্যসূত্র: ইত্তেফাক/কড়চা

8358 views