1 Answers
অনেকের মুখে শুনেছি যারা বলে থাকে ইসলাম বিদ্বেষ নিয়ে আমাদের কিছু করার নেই,কথাটার সাথে আমি আংশিক দ্বিমত পোষন করি।কেন? আমি আমার কথার কৈফিয়ত দিতে বাধ্য।এই ছবিটা দেখুন - ১ম জনের নাম আমার জানা নেই,পরের দুইজন হলেন যথাক্রমে ডেভিড উড আর রিদও্য়ান আয়দেমির।তো এরা কুরআন ছিড়ে খাচ্ছে,হাসাহাসি করছে তাতে আমাদের কি,আসলেই তো,আমাদের কি? আমরা সত্যিকারের মুসলিম হলে অনেককিছু।ডেভিড উডের চ্যানেল থেকে ঘুরে আসলে দেখবেন তার মোট কন্টেন্ট ভিউ ১২০ মিলিয়নের বেশি,আর রিদওয়ানের ৩৩ মিলিয়ন।তাদের কন্টেন্ট কি নিয়ে? ইসলামকে ছোট করে,অপমান করে,হাস্যরস করে ইত্যাদি।এদের ভিডিওর কমেন্টগুলা পড়লে বুঝবেন,কত হাজার হাজার মানুষকে তারা পথচ্যুত করেছে।এসব দেখে একজন মুসলিম হিসাবে কারো খারাপ লাগবে না এটা হতেই পারে না।তো এরা তো কেবল দুইজন,খুজলে এরকম লক্ষ লক্ষ পাওয়া যাবে।আমি এই উত্তর লিখার পিছনে আমার উদ্দেশ্য এখনো বলিনি।আমাদের এই কোরাতেও প্রচুর ইসলাম বিদ্বেষী আছে।আর বিদ্বেষ যে ক্ষেত্রেই হোক,সবার জন্য একই কথা প্রযোজ্য।এবার আমি কিছু উক্তি শেয়ার করি - এটা একটা সত্য কথা।কেউ যে বিদ্বেষীই হোক না কেন,কেউ সুস্থ-স্বাভাবিক মানুষ হলে তার ঠেকা পড়েনি নিজেকে না ঠিক করে এর ওর লুঙ্গী টান দেও্য়ার জন্য ছুটবে,সুতরাং কেউ এই দলের অন্তর্ভুক্ত হলে বুঝতে হবে তার মস্তিষ্কের ব্যাধি আছে। কেউ যদি মনে করে থাকে সে যেটা ভাবছে সেটাই সত্য,তবে সেটা কারো কাছে সম্মানের সাথে বলতে কোনো সমস্যা নেই,কিন্তু এর মানে এই না তার মতামতকে অপমান করতে হবে।আপনি যদি ভাবেন,নাস্তিকতাই সত্যি,কোনো সমস্যা নেই,মানুষকে বুঝিয়ে বলুন।একই কথা সবার জন্য প্রযোজ্য ,এমনকি আমরা মুসলিমদের জন্যও।কারণ ঘৃণা কখনোই কোনো সমাধান ছিল না,কখনো হবেও না।তো আমার মূল কথা হলো - আপনি যাই প্রচার করেন না কেন,হোক সেটা ধর্ম,নাস্তিকতা বা কোনো মতাদর্শ,সেটা যেন সম্মানের সাথে হয়।আর যদি দেখেন কেউ আপনার বিশ্বাসের কারণে আপনার সাথে Shit এর মত আচরণ করছে বা অপমান করছে,বুঝে নিবেন এরা নিজেরাই Shit । তো আমার যা বলার ছিল আমি বলেছি,সবাই ভালো থাকবেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy