1 Answers
কুব্বাত আস সাখরা (ডোম অব দ্য রক বলেও পরিচিত) হল জেরুজালেমের পুরনো শহরের টেম্পল মাউন্টের উপর অবস্থিত একটি গম্বুজ। উমাইয়া খলিফা আবদুল মালিক ইবনে মারওয়ানের আদেশে ৬৯১ সালে এর নির্মাণ সমাপ্ত হয়। বর্তমানে এটি ইসলামী স্থাপত্যের সর্বপ্রাচীন নমুনা। এটিকে জেরুজালেমের সবচেয়ে উল্লেখযোগ্য স্থান ও সমগ্র ইসরায়েলের সবচেয়ে উল্লেখযোগ্য স্থান বলে উল্লেখ করা হয়। গম্বুজের কেন্দ্রীয় পরিকল্পনা কাঠামো চার্চ অব দ্য হলি সেপালকারের মত। উমাইয়া স্থাপত্যে বাইজেন্টাইন প্রভাবের উদাহরণ এ থেকে পাওয়া যায়। কুব্বাত আস সাখরা ডোম অব দ্য রক স্থানাঙ্ক: ৩১.৭৭৮০° উত্তর ৩৫.২৩৫৪° পূর্ব অবস্থান জেরুজালেম প্রতিষ্ঠিত নির্মাণ ৬৮৫-৬৯১ স্থাপত্য তথ্য ধরণ উমাইয়া গম্বুজ ১ মিনার ০ এখানে অবস্থিত সাখরা নামক পাথরের কারণে স্থানটি ধর্মীয় দিক দিয়ে গুরুত্ববহ। স্থান টেম্পল মাউন্ট বা আল-হারাম আল-কুদসি আশ-শরিফ বলে পরিচিত স্থানের উপরে এটি অবস্থিত। ইহুদিদের দ্বিতীয় মন্দির এখানে অবস্থিত ছিল বলে বিশ্বাস করা হয় যা ৭০ সালে রোমানদের জেরুজালেম অবরোধের সময় ধ্বংস করে দেয়া হয়েছিল। মুসলিম বিশ্বাস অনুযায়ী ইসরা ও মেরাজের সাথে এই স্থানটি সম্পর্কিত।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy