1 Answers
পদার্থবিজ্ঞানে, কৌণিক কম্পাঙ্ক {\displaystyle \omega \,} দ্বারা ঘূর্ণন হারের স্কেলার পরিমাপ নির্দেশ করে। এটা দ্বারা প্রতি একক সময়ে কৌণিক সরণ (যেমন- ঘূর্ণন), অথবা কোন সাইন-সদৃশ তরঙ্গমুখের (sinusoidal wavefront) (যেমন- দোলন গতি এবং তরঙ্গ) দশা পরিবর্তনের হার, অথবা সাইন ফাংশনের আর্গুমেন্ট পরিবর্তনের হার বোঝায়। কৌণিক কম্পাঙ্ক (বা কৌণিক দ্রুতি) হচ্ছে ভেক্টর রাশি কৌণিক বেগ এর মান (magnitude)। ভেক্টর রাশি কৌণিক বেগের সমার্থক হিসেবে কখনো কখনো কৌণিক কম্পাঙ্ক ভেক্টর {\displaystyle {\vec {\omega }}\,} ব্যবহৃত হয়ে থাকে। পদার্থবিজ্ঞানে, কৌণিক কম্পাঙ্ক (ইংরেজি: angular frequency; কৌণিক দ্রুতি, বৃত্তীয় কম্পাঙ্ক, অরবিটাল কম্পাঙ্ক, রেডিয়ান কম্পাঙ্ক এবং পালসেটান্স নামেও পরিচিত) দ্বারা ঘূর্ণন হারের স্কেলার পরিমাপ নির্দেশ করে। এটা দ্বারা প্রতি একক সময়ে কৌণিক সরণ (যেমন- ঘূর্ণন), অথবা কোন সাইন-সদৃশ তরঙ্গমুখের (sinusoidal wavefront) (যেমন- দোলন গতি এবং তরঙ্গ) দশা পরিবর্তনের হার, অথবা সাইন ফাংশনের আর্গুমেন্ট পরিবর্তনের হার বোঝায়। কৌণিক কম্পাঙ্ক (বা কৌণিক দ্রুতি) হচ্ছে ভেক্টর রাশি কৌণিক বেগ এর মান (magnitude)। ভেক্টর রাশি কৌণিক বেগের সমার্থক হিসেবে কখনো কখনো কৌণিক কম্পাঙ্ক ভেক্টর ব্যবহৃত হয়ে থাকে। এসআই পদ্ধতিতে, কৌণিক কম্পাঙ্ক সাধারণত রেডিয়ান প্রতি সেকেন্ড এককে প্রকাশ করা হয়। মাত্রিক বিশ্লেষণের দৃষ্টিকোণ থেকে দেখলে, হার্জ এককও সঠিক, কিন্তু বাস্তবে সেটা শুধু সাধারণ কম্পাঙ্কের ক্ষেত্রে ব্যবহৃত হয় এবং এর ক্ষেত্রে প্রায় কখনোই নয়। কম্পাঙ্ক কিংবা প্ল্যাঙ্কের ধ্রুবক নিয়ে কাজ করার সময় বিভ্রান্তি এড়ানোর জন্য এই প্রথা মেনে চলা হয়, কেননা এসআই পদ্ধতিতে কৌণিক পরিমাপের একক উহ্য থাকে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy